যেভাবে স্মার্টফোন দ্রুত চার্জ করবেন

মোবাইল ফোন দ্রুত চার্জ করতে বর্তমান সময়ে নানান ধরনের চার্জার বাজারে এসেছে। ব্যস্ত জীবনে তিন-চার ঘণ্টা ধরে ফোনে চার্জ দেওয়ার সময় আমাদের মাঝে যেন কারও হয় না। এছাড়া পুরনো ফোনগুলো চার্জ হতে অনেক বেশি সময় লাগে। নতুন ফোনেও কিছুদিন পর থেকে এই সমস্যা দেখা দেয়।
জেনে নিন মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়:
জিপিএস, ওয়াই-ফাই অফ রাখুন: জিপিএস, ওয়াই-ফাই এবং ব্লুটুথ চালু থাকলে প্রচুর ব্যাটারি অপচয় হয়। তাই ফোন চার্জ দেওয়ার সময় সেইঅপশনগুলো চালু থাকলে চার্জ ওঠতে অনেক দেরি হয়। সেজন্য চার্জের আগে এ অপশনগুলো বন্ধ রাখুন।
চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার এড়িয়ে চলুন: ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করা একদম উচিত নয়। চার্জ দিয়ে ফোন ব্যবহার করলে খুব ধীরে ধীরে চার্জ ওঠে। শুধু তাই নয় ফোন তাড়াতাড়ি নষ্ট যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
অরিজিনাল কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার: স্মার্টফোন কেনার সময় সাথে যে কেবল এবং অ্যাডাপ্টার দেওয়া হয়, সবসময় তা দিয়ে ফোন চার্জ করা উচিত। তবে অন্য কোনো ব্র্যান্ডের চার্জার ব্যবহার করলে ডিভাইসের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সাথে চার্জিং স্পিডের ওপরেও তার বিরূপ প্রভাব পড়তে পারে।
ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অ্যাপগুলো বন্ধ করুন: ফোনের স্ক্রিন লক করার পরেও কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেই অ্যাপ ব্যবহার না করলেও আপনার অজান্তে ফোনের ব্যাটারি ক্ষয় করতে থাকে। তাই ফোনের সেটিংসে গিয়ে দেখতে পারেন যে কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে। এরপরে সেই অ্যাপগুলো টার্ন অফ করে দিয়ে ফোন চার্জ দিলে চার্জিং স্পিড অনেকটা বেড়ে যাবে।
এয়ারপ্লেন মোড ব্যবহার করুন: ফোনের এয়ারপ্লেন মোড চালু রাখলে ফোনের নেট কানেকশন এবং কলিং ফেসিলিটি বন্ধ হয়ে যায়। এছাড়া একাধিক অ্যাপও কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয়। যার ফলে ফোনের ব্যাটারির অপচয় অনেক কম হয়। তাই স্বাভাবিকভাবে চার্জিং স্পিড বেড়ে যায়।
ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করবেন না: বাজারে এমন অনেক চার্জার রয়েছে যা ব্যবহার করলে ফোন অতি দ্রুত চার্জ হয়। তবে এই চার্জারগুলো ব্যবহারে ফোনের অনেক ক্ষতি হতে পারে। প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে যা সেই ক্যাপাসিটি অনুসারে ওই স্মার্টফোনের সাথে উপযুক্ত চার্জার সরবরাহ করা হয়।
স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং ভালো রাখতে বিশেষজ্ঞরা সবসময় স্মার্টফোনের সাথে দেওয়া চার্জার ব্যবহার করতে বলেছেন। ফাস্ট চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা দিন দিন কমতে থাকবে। একই ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায় এবং ধীরে ধীরে ফোনও খারাপ হয়ে যায়।
সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে না রাখা: সারাদিন কাজকর্মের পর অনেকেই রাতে ঘুমানো যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন। ফোনের ফুল চার্জ হওয়ার পরেও অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে। ভরাপেট খাওয়ার পরেও খাবার খেলে যেমন বিপদ হতে পারে তেমনি চার্জ ফুল হওয়া পরেও চার্জ দিলে সেরকম সমস্যা দেখা দিতে পারে। আস্তে আস্তে ব্যাটারির ক্ষতি হতে শুরু করে।



